হেফাজতর মুহতরম আমীর ও মহাসচিবের বিবৃতি


১১, ১২ এপ্রিল লালদীঘিতে শানে রেসালত সম্মেলন সফল করার আহ্বানহেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী ও মহাসচিব, প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা জুনাইদ বাবুনগরী আগামী ১১ ও ১২ এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে দুদিনব্যাপী শানে রেসালত সম্মেলন সফল করতে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, সর্বস্তরের আলেম-ওলামা ও নবীপ্রেমিক মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে প্রদত্ত যুক্তবিবৃতিতে বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বজনীন আদর্শ ও জীবনচরিত আলোচনার উদ্দেশ্যে ঘোষিত তারিখে লালদীঘি ময়দানে শানে রেসালত সম্মেলন সফল করার জন্য বৃহত্তর বিভিন্ন স্তরের দায়িত্বশীল, আলেম-ওলামা, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী- পেশার নবীপ্রেমিক জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিশ্বনবীর আদর্শ থেকে বিচ্যুত; ক্ষেত্র বিশেষ বিদ্রোহ করার অনিবার্য ও অশুভ পরিণতিতে মানুষের শান্তি ও স্বস্তির ঠিকানা হাজার বছরের পরিবার ব্যবস্থা ক্রমে ভেঙে পড়ছে। সমাজ দিনদিন নৈতিক অবক্ষয়ের অতলে ডুবে যাচ্ছে। রাষ্ট্র মানুষের অধিকার ও নিরাপত্তা দেবার পরিবর্তে তা হরণ করার কাজে ব্যবহৃত হচ্ছে।
রাসূলের আদর্শ ও ইসলামের বিধান অনুসরণ তো দূরের কথা সুবিধামতো নিজেরা ধার্মিক ও আল্লাহভীরু হবার ভান করছি কিন্তু বাস্তবে ইসলামী অনুশাসন, মহানবীর শ্রেষ্ঠ আদর্শ ও আল্লাহর বিধানকে পদদলিত করে পুরো জাতিকে আল্লাহর ক্রোধ ও গজবের উপযুক্ত করে তুলছি।বিবৃতিতে উভয় নেতা বলেন, আগামী ১১ ও ১২ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিতব্য শানে রেসালত সম্মেলন সফল করতে কেন্দ্রীয় কমিটির প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে কিন্তু এ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের সর্বস্তরের মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ ও সর্বপ্রকার সহযোগিতা জরুরি। এ সম্মেলন সফল করার মাধ্যমে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এদেশের মুমিন-মুসলমান ও নবীপ্রেমিক জনতার ঈমানের প্রদীপ নিভে যায়নি। পাশাপাশি ১৩ দফা ঈমানী দাবি বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের আরও বেশি ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। শান্তির ধর্ম ইসলাম এবং আল্লাহ ও রাসূলের শানে যারা বেয়াদবি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ঈমানী দায়িত্ব পালনের জন্য এ সম্মেলন সফল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে নেতৃদ্বয় উল্লেখ করেন।সূত্র ক্লিক করুন।