কওমী মাদরাসা ছাত্র পরিষদের প্রস্তুতি সভায় মাওলানা রুহী

 কওমী মাদ্রাসা ছাত্র পরিষদ
হাটহাজারী উপজেলা শাখা
কার্য্যালয়ঃ- হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম
সূত্রঃ         *   তারিখঃ ১০/১২/২০১৩ইং
কওমী মাদরাসা ছাত্র পরিষদের প্রস্তুতি সভায় মাওলানা রুহী
সরকার ইসলামী সম্মেলন বন্ধ করে 
এ দেশে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র করছে

হেফাজতে ইসলামের মহা সম্মেলন বাস্তবায়নের  লক্ষ্যে কওমী মাদরাসা ছাত্র পরিষদ হাটহাজারী শাখার উদ্যেগে উপজেলা শাখার সভাপতি মাওলানা

এরশাদুল্লাহ’র সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারী মাওলানা মঈনউদ্দিন রুহী, বিশেষ অতিথি ছিলেন মহানগর হেফাজতের প্রচার সম্পাদক ও ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আ.ন.ম আহমদুল্লাহ, প্রধান অতিথির বক্তব্য মাওলানা রুহী বলেন-সমাজের শান্তি, শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড নির্মূল করার জন্য হেফাজতে ইসলাম কোরআন হাদীসের আলোকে ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশের মানুষকে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে আসতেছে। কিন্তু সরকার নাস্তিকদের ইশারায় বিদেশী প্রভুদের খুশি করতে হেফাজতে ইসলামের ঘোষিত আগামী ১২ ও ১৩ তারিখে ‘ইসলামী মহা সম্মেলন’ বন্ধ করে এ দেশ থেকে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র করছে। তিনি বলেন যদি মহা সম্মেলনের অনুমতি না দেয় তাহলে এদেশের ওলামায়ে কেরাম তৌহিদী জনতাকে সাথে নিয়ে সরকারের সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেবে।

 মাওলানা রুহী সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন লক্ষ লক্ষ লাশ পরলেও, জমিয়তুল ফালাহ’য় ইসলামী মহা সম্মেলন হবে, কারো শক্তি নেই ইসলামী সম্মেলন বন্ধ করার। বিষেশ অতিথির বক্তব্য মাওলানা আ.ন.ম আহমদুল্লাহ বলেন আল্লামা আহমদ শফীর আহবানে সবাইকে রাজপথে নেমে এসে ইসলাম বিদ্বেশীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, অন্যথায় এ দেশে ইসলাম রক্ষা করা সম্ভব হবে না। সভায় আরো বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার সহ-সভাপতি মাওলান বশিরুল করিম, মাওলানা জাবেদ, মাওলান সাদেক উল্লাহ,  সেক্রেটারী মাওলানা অলিউল্লাহ, মাওলানা মাহমুদুল হাছান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফায়সাল, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা ইসমাঈল, মাওলানা মাজেদ, মাওলানা রাশেদ, মাওলানা তারেক মাহমুদ, মাওলানা ফরহাদ, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা মাহমুদুল আনোয়ার, মাওলানা সাজেদ উল্লাহ, মাওলান লুৎফুল্লাহ, মাওলানা ইমরান, মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।



বার্তা প্রেরক


সাব্বির আহমদ

প্রচার সম্পাদক
হাটহাজারী উপজেলা।

advertise
advertise
advertise