চট্টগ্রাম কওমি মাদ্রাসা ছাত্র পরিষদ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক আত্ম শুদ্ধিমূলক দ্বীনি সংঘঠন। এই সংগঠনের রাজনৈতিক উচ্চ বিলাস বা দাবী দাওয়া নেই। এই সংঘঠনের ঘোষিত ১৩ দফা সহ সব দাবীই একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুবই জরুরী। তের দফা সহ সব দাবী আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ সারা দেশে বিভাগীয় সমাবেশের অংশ হিসাবে ১৫ই নভেম্বর ঢাকা শাপলা চত্বরে মহা সমাবেশের কর্মসূচী ঘোষণা করে। সরকার তৌহিদী জনতার গণ আন্দোলনের ভয়ে এই দেশের নাস্তিকদের দালাল ভন্ড মাজার পূজারী ত্বরীকত ফেডারেশনকে দিয়ে ১৫ই নভেম্বর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। যা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়। নেতৃবৃন্দরা আরো বলেন, যদি নাস্তিকদের দালাল তরীকত ফেডারেশন তাদের ১৫ তারিখের কর্মসূচী স্থগিত না করে তাহলে তৌহিদী জনতাকে সাথে নিয়ে সারা দেশে তাদের প্রতিহত করা হবে। নেতৃবৃন্দরা আরো বলেন, কওমী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয় তা ইতিমধ্যেই সারা দেশে প্রমাণ হয়েছে। তারা আবো বলেন কওমী ওলামায়ে কেরাম শান্তিপূর্ণ ও সৃশৃঙ্খল আন্দোলনে বিশ্বাসী। তাই ১৫ই নভেম্বর সমাবেশ হবে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আশা করি সরকার তৌহিদী জনতার ঈমানী দাবীর এই সমাবেশে বাধা সৃষ্টি করবে না। নেতৃবৃন্দরা বলেন, ১৫ই নভেম্বর শাপলা চত্বরের সমাবেশে যদি বাধা দেওয়া হয় তাহলে ঐ দিন তৌহিদী জনতাকে সাথে নিয়ে দেশের ৬৫ জেলায় কওমী মাদ্রাসার ছাত্ররা গণ অবস্থান কর্মসূচী পালন করবে। আশাকরি সরকার গণতান্ত্রিক ও ঈমানী দাবী আদায়ের আন্দোলনে তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের পাশে থাকবে।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি মাওলানা আ.ন.ম আহমদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুছ, মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা জুনায়েদ, সেক্রেটারী মাওলান ইকবাল খলিল, মাওলানা ইয়াছির মোহাম্মদ আরিফ, মাওলানা ছগির আহমদ চৌধুরী, মাওলানা শিবলী নোমানী, মাওলানা ওসমান বিন কাশেম, মাওলানা মহিব্বুল্লাহ, মাওলান অলি উল্লাহ বাবুনগরী, মাওলানা ছাদেক হাটহাজারী, মাওলানা শোয়াইব বিন জিয়া পটিয়া, মাওলানা ইউসুফ, মাওলানা রায়হান প্রমুখ।
বার্তাপ্রেরক-
ইয়াছির মুহাম্মদ আরিফ
তারিখ : ০৪/১১/২০১৩ইং
সূত্র : ক্বওমী মাদ্রাসা ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর