বাঁশখালী হেফাজত ইসলামের মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে বক্তরা_ তারিখ: ২৯/১১/২০১৩

আমিরে হেফাজত আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে 
অপপ্রচারকারীদের গ্রাম পর্যায়ে প্রতিহত করা হবে।
হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার উদ্যোগে উপজেলা জামে মসজিদ প্রাঙ্গনে বাঁশখালী হেফাজতের সভাপতি মৌলানা নুরুল হক সুজীস এর সভাপতিত্বে এক মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর হেফাজতের দপ্তর সম্পাদক মৌলানা ইউনুচ বলেন- আল্লামা আহামদ শফি এ দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় নেতা ও একজন বয়োবৃদ্ধ আলেম। কিন্তু ইদানিং এই সর্বজন শ্রদ্ধেয় আলেমের বিরুদ্ধে বর্তমান আওয়ামী সরকারের কিছু নেতা এবং তাদের আশ্রয়ে লালিত পালিত কিছু নাস্তিক, সুশীল সমাজ, ইলেকট্রোনিকস্ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হুজুরের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতা ঘৃনাভরে প্রত্যাখান করে প্রস্তুত হচ্ছে অপপ্রচারকারীদের গ্রাম পর্যায়ে প্রতিহত করতে। সমাবেশে বক্তরা বলেন- এখন সময় এসেছে ব্যক্তিগত হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে এক হয়ে ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের আশ্রয়দানকারী আওয়ামী জোটের বিরুদ্ধে রাজ পথে নেমে আসার। তাই সকলকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামী তাহাযীব-তামাদ্দুন রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দরা আরো বলেন- ভুলে গেলে চলবে না আমরা ওমর বিন খাত্ত্বাব খালেদ বিন ওলিদ ও সালাহউদ্দিন আয়ুবীর উত্তরসুরী। তাই ইমানী জজবা ও স্পৃহা নিয়ে মাঠে ময়দানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাঁশখালী থানার প্রচার সম্পাদক মৌলানা মু ছগির আহাম্মদ চৌধুরী বলেন- এদেশে ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার জন্য ঘরে ঘরে দুর্ঘ গড়ে তুলতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন- সহ-সভাপতি মৌলানা হাফিজুর রহমান, সেক্রেটারী মৌলানা রফিকুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক মৌলানা আ ন ম আহমদউল্লাহ, সহকারী দপ্তর সম্পাদক মৌলানা ইয়াছির মোঃ আরিফ, মৌলানা কুতুব উদ্দিন, মৌলানা ইউসুফ, মৌলানা ইব্রাহীম, মৌলানা শোয়াইব, মৌলানা মোবারক, মৌলানা খলিল, মৌলানা তৌহিদ, মৌলানা হাফেজ সোহাইল, মৌলানা জাহেদুল ইসলাম রুকন, মৌলানা মাহফুজ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মৌলানা ইউনুচের নেতৃত্বে উপজেলা থেকে শুরু হয়ে মিয়ার বাজার এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন- বাঁশখালী হেফাজতের সহ-সভাপতি মৌলানা আহামদ হাছান।

                                                                                               বার্তাপ্রেরক
 মু ছগির আহমদ চৌধুরী
 প্রচার সম্পাদক