২৪ ডিসেম্বর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ

বাংলাদেশ নিউজ২৪ : রবিবার, ২৪ নভেম্বর ২০১৩
ঐঅঋঅঔঙঞ-ঢাকা : আগামী ২৪ ডিসেম্বর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার বিকালে হাটহাজারী মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
এছাড়া ২৯ নভেম্বর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এরপর প্রতিটি জেলায় সম্মেলন করবে সংগঠনটি।
প্রসঙ্গত, গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম মহাসমাবেশ করে।