১৩ দফা বাস্তবায়ন, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, কওমি মাদরাসাবিরোধী অপপ্রচার ও কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন পাসের সরকারি উদ্যোগের বিষয়সহ উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সারাদেশের শীর্ষ আলেমদের নিয়ে ফটিকছড়িতে জরুরি বৈঠক শুরু হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলানায়তনে বেলা ১১টার দিকে প্রথম অধিবেশ শুরু হয়। ২য় অধিবেশন জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবার কথা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী এ বৈঠক আহবান করেন। ঢাকার মহানগরীর আহ্বায়ক আল্লামা মুহাম্মদ নূর হোসাইন কাসেমী ও সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের নেতৃত্বে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা, দিনাজপুরসহ দেশের বিভাগীর শহর একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সারাদেশের সহস্রধিক আলেম ওলামা অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।