আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমাদের সাংবাদিকতার অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সত্য প্রকাশের বীরযোদ্ধা। মিথ্যা এবং অসত্যের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তিনি একটি নজির স্থাপন করেছেন। ব্যক্তিগত সবরকম ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে আপস করেননি। তিনি সেই ব্যক্তি যিনি দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলার সাহস করেছেন—‘আমি ক্ষমা চাইব না। কারণ আমি সত্যি কথা বলেছি। সত্যি কথা বলার জন্য আদালত অবমাননা হতে পারে না।’ জাতীয় স্বার্থে তাঁর দৃঢ় অবস্থান এবং সাহসী ভূমিকার জন্য সরকার তাকে গ্রেফতার করেছে এবং রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করেছে।
মাহমুদুর রহমানের এই গ্রেফতার সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার চরম হীন প্রচেষ্টার শামিল। দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত, আইন-শৃঙ্খলার চরম অবনতি, গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখার জন্য চরম একগুঁয়েমি আচরণ করছে। আমি আশা করি এদেশের মানুষ সব প্রতিকূলতা উপেক্ষা করে মাহমুদুর রহমানকে মুক্ত করবে এবং সাংবাদিক অঙ্গনে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করবে। আমি তাঁর শুভ কামনা করছি।
লেখক : প্রবীণ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান