হেফাজতের নিখোঁজ নেতাকর্মীদের তালিকা করতে দিচ্ছে না সরকার-নিউইয়র্ক থেকে
১৫ মে বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসসংলগ্ন উডসাইডে ফাতিমা মসজিদে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে ৯ জনের একটি লবিং গ্রুপ ঘোষণা করা হয়।
মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন খাজা মিজান, ইমাম দেলোয়ার হোসাইন, ইমাম শাহজাহান, ইমাম উবায়দুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, মাহতাব উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, ডা: সিদ্দিক, ডা: জুন্নুন চৌধুরী, মাসুম আলী, মহিবুল ইসলাম, জুহাইব আখতার, আজিজ ওসমানী, আফতাব উদ্দিন মান্নান প্রমুখ।
সভা পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ ও মাওলানা আবু সুফিয়ান।
তারা বলেন, ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর গণহত্যা চালিয়ে সরকার মিথ্যাচার করেছে। গণহত্যার বিষয়ে দেশের গণমাধ্যম নীরব থাকলেও আন্তর্জাতিক গণমাধ্যম সোচ্চার রয়েছে। আলজাজিরা ও সিএনএনসহ বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যম হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গণহত্যার বিভিন্ন তথ্যপ্রমাণ উপস্থাপন করে চলেছে। সভা পরিচালনা করেন মুফতি বাজির।